• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:২৪:২০ (02-Mar-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

২৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:১২

শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

২৩ নভেম্বর রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

Ad
Ad

পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। গতপরশু দিন ( শুক্রবার) দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়েছে।

Ad

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা জানান, হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠির জবাব এখনো আসেনি। তবে এখন তো পরিস্থিতি আরেক রকম। এখন শাস্তি দেওয়া হয়েছে। তাদের ( ভারত) সঙ্গে আমাদের চুক্তিও আছে। তাকে ফেরত আনতে অফিসিয়ালি আমরা চিঠি দেব।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
২ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৩:৩৪


সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক
২ মার্চ ২০২৬ দুপুর ১২:২৩:২৯




Follow Us