• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৯:২৪ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

২০ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৬:২৭

শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে শনিবার (২২ নভেম্বর) তিন দিনের সফরে ঢাকায় আসছেন। এই সফরে দুই দেশের মধ্যে ‘তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক’ সই হবে।

২০ নভেম্বর বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

তিনি বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আনার ব‍্যাপারে ঢাকা ও থিম্পু একমত। তবে দিল্লির অনাপত্তি এখনও মেলেনি। এই সফরেও জলবিদ্যুৎ ইস্যু নিয়েও কথা বলবে দুই দেশ। পাশাপাশি বাংলাদেশিদের জন‍্য ট্রাভেল ট‍্যাক্স অপরিবর্তিত রাখা এবং সম্ভব হলে কমানোর প্রস্তাব দেওয়া হবে।

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সফরের প্রথম দিন শনিবার ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

এতে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

সফরের সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন

বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাবের ভূমিকা গুরুত্বপূর্ণ: সমাজকল্যাণমন্ত্রী

উল্লেখ্য, সফর শেষে আগামী ২৪ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন শেরিং টোবগে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭