• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:০৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

হাসিনা-কামালকে ফেরাতে ভারতে চিঠি পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

১৯ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৩৭:৩০

হাসিনা-কামালকে ফেরাতে ভারতে চিঠি পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরাতে ভারতে চিঠি পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে সেই চিঠি প্রস্তুত হচ্ছে। তবে সেখানে রায়ের কপি পাঠানো হবে না।

১৮ নভেম্বর মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতে চিঠি এখনো পাঠানো হয়নি। তবে চিঠি প্রস্তুত হওয়ার কাজ চলছে। আজই এটি পাঠানো হতে পারে। নোট ভারবাল (আনুষ্ঠানিক কূটনৈতিক) আকারে চিঠি পাঠানো হবে।’

আরও পড়ুন

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে হুমায়ুন কবির

তৌহিদ হোসেন জানান, মামলার রায়ের কপি ভারতে পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠিতে রায়ের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনাকে হস্তান্তর করার অনুরোধ জানানো হবে।

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর সোমবার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, শেখ হাসিনা ও কামালকে ফেরাতে সোমবার রাতেই বা মঙ্গলবার সকালে চিঠি পাঠানো হবে।

আরও পড়ুন

সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হলো প্রবারণা পূর্ণিমা

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। তাকে প্রত‌্যর্পণের জন্য অন্তর্বর্তী সরকার আগেও ভারতকে একটি চিঠি দিয়েছিল। তবে সেই চিঠির কোনো জবাব মেলেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬