• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪০:১৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত বাংলাদেশ

৭ অক্টোবর ২০২৫ রাত ০৯:০৬:২৩

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করে এই সম্মানজনক পদে নির্বাচিত হয় বাংলাদেশ।

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।

তার স্ট্যাটাস অনুযায়ী, এই নির্বাচনে প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রার্থী ছিল, তবে শেষ পর্যায়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।

আরও পড়ুন

সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হলো প্রবারণা পূর্ণিমা

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশন শুরু হবে আগামী ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশের এই বিজয়কে একটি বড় কূটনৈতিক সাফল্য এবং সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কিত নীতি নির্ধারণে ইউনেস্কোর সাধারণ সম্মেলন অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ। এর সভাপতিত্বের দায়িত্ব পাওয়া বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিসরে একটি মর্যাদাপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০