• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:১৬:৪১ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে ফ্যাসিস্টরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৭:২৬

খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে ফ্যাসিস্টরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে করতে না পারে সেজন্য ফ্যাসিস্টরা খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে, গতকাল (সোমবার) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে ।

তিনি বলেন, কিছু সস্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার।

উল্লেখ্য, তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। শহরে ঢুকতে বা বের হতে তল্লাশি চালানো হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:৩২

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:০৫

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯