• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ রাত ০৮:১৩:০৫ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৫৭:১৫

ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মন্দির পরিদর্শনে যান তিনি।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ১৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। এ সময় তারা প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষ্যে বছরে একবার সামনাসামনি দেখা হওয়ার, কথা বলার সুযোগ হয়।’

এসময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধান উপদেষ্টা।

হিন্দু ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে। সারা দেশে পূজামণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
১৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:১১:১২


গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৪





ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:৩৭

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:৩০