• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:১৭:২৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নুরাল পাগলের দরবারের ঘটনায় পুলিশ বাদী মামলায় গ্রেফতার ৫

৭ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৫৪:৫২

নুরাল পাগলের দরবারের ঘটনায় পুলিশ বাদী মামলায় গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী গেয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় পুলিশ বাদী মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুই জন আওয়ামী লীগ নেতা রয়েছে।

৬ সেপ্টেম্বর শনিবার রাতে গোয়ালন্দ থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গোয়ালন্দের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- গোয়ালন্দ দেওয়ানপাড়া আফজাল সরদারের ছেলে শাফিন সরদার, মৃধা পাড়ার মৃত আক্কাস মৃধার ছেলে ও উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মাসুদ মৃধা, উজানচরের লাল মিয়া মৃধার ছেলে ও উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক  হিরু মৃধা, দেওয়ানপাড়া মো. জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি ও ৭নং ওয়ার্ডের কাজীপাড়া কাজী আরিফের ছেলে  কাজী অপু।

আরও পড়ুন

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে হুমায়ুন কবির

গত রাতে গোয়ালন্দ থানা ও ডিবি পুলিশের অভিযানে এ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

তবে নুরাল পাগলের পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা দায়ের করা হয়নি। অগ্নিসংযোগ ও হামলা ভাংচুর হওয়া বাড়িটি পুলিশের পাহারায় রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ আগষ্ট ঢাকার একটি হাসপাতালে নুরাল পাগল মৃত্যুবরণ করলে তাকে গোয়ালন্দে তার নিজ বাড়িতে কাবা শরিফের আদলে করা স্থানে কাঠের কফিনে করে দাফন করা হয়। সেই থেকেই রাজবাড়ীর তৌহিদী জনতার রোষাণলে গত শুক্রবার জুম্মার নামাজের পর হামলা ও ভাংচুর করে তার লাশ কবর থেকে তুলে প্রধান সড়কে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হলো প্রবারণা পূর্ণিমা

এসময় দরবার ও বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬