• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৪:২৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সংসদ ভোটের রোডম্যাপ আগামী সপ্তাহে : ইসি সচিব

১৪ আগস্ট ২০২৫ বিকাল ০৪:৪৯:২৭

সংসদ ভোটের রোডম্যাপ আগামী সপ্তাহে : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ রোডম্যাপে নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি এবং বিস্তারিত দিকনির্দেশনা থাকবে। এর পাশাপাশি, ইসি সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে যাতে তারা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

১৪ আগস্ট বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন... ৩১৮টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, প্রাথমিকভাবে তাদের জন্য কাউকে ফিল্ডে পাঠাব, আমাদের তথ্যের জন্যে।  

আরও পড়ুন

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে হুমায়ুন কবির

প্রবাসীদের ভোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (প্রবাসীদের ভোট) নিয়ে আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা কী, প্রসেসটা কী হবে। কোথায় কোনটা কতদিনে, এটা কভার করতে হবে। এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। এটা নিয়ে আরেকটু আলোচনা বাকি আছে। আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬