• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫৫:৪০ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ আজ

৩ আগস্ট ২০২৫ সকাল ০৯:৪৪:৪৫

জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলার বিচারকাজ আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ আগস্ট রোববার প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। যদিও বিচার চলছে আসামির অনুপস্থিতিতেই।

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত কথিত হত্যাযজ্ঞের অভিযোগে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে শেখ হাসিনাসহ চারটি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত শীর্ষ ১৭ নেতা, ওবায়দুল কাদেরসহ আরও ছয়টি মামলার।

প্রসিকিউশন জানিয়েছে, শেখ হাসিনার সর্বশেষ জানা ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হয়েছে। তবে তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইনের ধারাবাহিকতায় বিচার চলবে একতরফাভাবে।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ

আজকের শুনানিতে প্রধান রাজসাক্ষী হিসেবে আদালতে উপস্থিত থাকবেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, “প্রথম পর্যায়ে আমরা তাদেরকেই সাক্ষী করছি, যারা প্রত্যক্ষদর্শী কিংবা নির্যাতনের শিকার হয়েছেন।”

এই মামলায় সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, গবেষক বদরুদ্দিন উমর, অবসরপ্রাপ্ত লে. কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমাসহ ‘জুলাই আন্দোলন’-এ আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রতিদিন মিষ্টি আলু খেলে মিলবে ১০ উপকার
প্রতিদিন মিষ্টি আলু খেলে মিলবে ১০ উপকার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৪:০৬







একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:২৭


কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:৫০