• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৭:৪৯ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

বাংলা নববর্ষ উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: র‍্যাব ডিজি

১৩ এপ্রিল ২০২৫ সকাল ১১:৫৩:৫৪

বাংলা নববর্ষ উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উপলক্ষে উৎসব আয়োজন ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

১৩ এপ্রিল রোববার সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবে র‌্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

র‌্যাবের মহাপরিচালক বলেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি, উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

তিনি বলেন, বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

শহিদুর রহমান জানান, নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইভটিজিং যাতে না হয়, সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে। 

চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার ঘটনায় তিনি বলেন, এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিলো কি না তা খতিয়ে দেখা হবে। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৬:২১


ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২১:৩৩

দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৬:৩৩

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯


একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০:১৬


গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭