• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৬:২০ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

ইউনূস-মোদির বৈঠকে প্রস্তুত ঢাকা, অপেক্ষা দিল্লির ইতিবাচক উত্তরের: পররাষ্ট্রসচিব

২৫ মার্চ ২০২৫ বিকাল ০৩:৫৮:০৪

ইউনূস-মোদির বৈঠকে প্রস্তুত ঢাকা, অপেক্ষা দিল্লির ইতিবাচক উত্তরের: পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন বলেছেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের জন্য প্রস্তত বাংলাদেশ। এ বৈঠক নিয়ে ভারতের দিক থেকে ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি।

২৫ মার্চ মঙ্গলবার প্রধান উপদেষ্টার আসন্ন চীন-থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রসচিব বলেন, যেকোনো দেশের সঙ্গে শীর্ষপর্যায়ের যে বৈঠক সেই বৈঠক আমরা গুরত্বপূর্ণ মনে করি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বর্তমান যে প্রেক্ষাপট সেই পরিপ্রেক্ষিতে এ বৈঠকটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।

আরও পড়ুন

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন ব্রিটিশ হাইকমিশনার

তিনি বলেন, আমরা আশা করছি এ বৈঠকটি যদি অনুষ্ঠিত হয়, তাহলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা, সেটি কেটে যাওয়ার সম্ভাবনা আছে।

তবে কি দিল্লি প্রস্তুত না? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, দিল্লি প্রস্তুত কি না, সেটা দিল্লি বলবে। আমরা এই বৈঠকের অপেক্ষায় থাকব।

এ সময় প্রধান উপদেষ্টার আসন্ন চীন ও থাইল্যান্ড সফর নিয়ে তিনি বলেন, ওয়াটার ম্যানেজমেন্টের আওতায় তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলন। সেখানে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি আগামী ৩ এপ্রিল সম্মেলনে যোগ দিতে ব্যাংকক যাবেন। ৪ এপ্রিল বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৩


হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৮




ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:২৭