• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১০:২৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মনির হায়দার

৬ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:২৬:০১

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মনির হায়দার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী, সিনিয়র সাংবাদিক ও টকশোর পরিচিত মুখ মনির হায়দারকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

৫ ফেব্রুয়ারি সরকারি এক প্রজ্ঞাপনে তার নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মনির হায়দারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) পদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

আরও পড়ুন

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে হুমায়ুন কবির

জাতীয় ঐকমত্য গঠনে প্রধান উপদেষ্টার পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজোঁ এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা রাখতে এ নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য যে, মনির হায়দার ইত্তেফাক, মানবজমিন, জনকণ্ঠসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি ‘দ্য গ্রিন চ্যানেল’ অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত বাংলাদেশের খবরা-খবর উপস্থাপন করে থাকেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬