• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪২:২৪ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

২০ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:১২:২০

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদানের উদ্দেশে আজ চারদিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০ জানুয়ারি সোমবার দিবাগত রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। ২৫ জানুয়ারি তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সফরকালে প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

১৯ জানুয়ারি রোববার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আজাদ মজুমদার বলেন, সোমবার রাত ১টায় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে যাচ্ছেন। সম্মেলন শেষে ২৫ জানুয়ারি দেশে ফিরে আসবেন। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করবেন।

তিনি আরও জানান, সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হবে। দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে সেখানে একটি ধারণা দেয়ার চেষ্টা করা হবে। এ ছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি নজর দিতে আহ্বান জানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সংলাপের আয়োজক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বাছাইকৃত দেশগুলোকেই সংলাপের সুযোগ দেয়া হয়। এবার বাংলাদেশকে দেয়া হচ্ছে। বিভিন্ন ব্যবসায়ী ও সম্ভাব্য বিনিয়োগকারীরাও সেখানে থাকবেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২