• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১৩:৩০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া

৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:২৮:৩৮

মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Ad

৬ জানুয়ারি সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Ad
Ad

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আগামীকাল রাত ১০টায় কাতার আমিরের পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে দোহা এবং পরে দোহা থেকে লন্ডন যাবেন। খালেদা জিয়ার সাথে তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমানের সহধর্মিনী যাবেন। এছাড়াও মেডিক্যাল বোর্ডের ছয় সদস্য, ব্যক্তিগত কর্মকর্তা, কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের চারজন চিকিৎসক ও চিকিৎসকদের সহকারী থাকবেন।

ডা. জাহিদ আরও জানান, লন্ডন ক্লিনিকে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ডা. জাহিদ বলেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। এছাড়া দলের পক্ষ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব, দলের শীর্ষ নেতৃত্ব ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার মধ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us