• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:১২:৫৯ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

১৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৮:০১

সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সাম্প্রতিক বন্যায়।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ

ক্ষয়ক্ষতির এই হিসাবের পাশাপাশি উপদেষ্টা আরও জানান, বন্যাকবলিত এলাকাগুলোতে মোট ৯ লাখ ৪২ হাজার ৮১১ জন প্রত্যক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ছাড়া মারা গেছেন ৭৪ জন। আহত হয়েছেন ৬৮ জন।

একইদিন বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে মানবিক সহায়তা দেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ১৯ কোটি টাকার একটি অনুদানের চেক গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক-ই-আজম। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হবে এ টাকা। মূলত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন থেকে এ টাকা দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তাহসিফ হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
তাহসিফ হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৭

প্রতিদিন মিষ্টি আলু খেলে মিলবে ১০ উপকার
প্রতিদিন মিষ্টি আলু খেলে মিলবে ১০ উপকার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৪:০৬







একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:২৭