• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা কার্তিক ১৪৩৩ রাত ০২:২২:২৪ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রায় অর্ধকোটি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, ১৩ জনের প্রাণহানি

২৩ আগস্ট ২০২৪ বিকাল ০৩:৫৮:৩৫

প্রায় অর্ধকোটি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, ১৩ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

২৩ আগস্ট শুক্রবার বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

কামরুল ইসলাম বলেন, বন্যায় এখন পর্যন্ত ১১ জেলার ৪৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত এক লাখ ৮৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী এক সাথে কাজ করছে।

আরও পড়ুন

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

নিহতদের মধ্যে– কুমিল্লায় ৪ জন, কক্সবাজারে ৩, ফেনীতে ১, চট্টগ্রামে ২, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়াইয় ১ ও লক্ষ্মীপুরের একজন রয়েছেন।

ব্রিফিংয়ে আরও বলা হয়, কুমিল্লা ও ফেনীতে পরিস্থিতি তদারকিতে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা অবস্থান করছেন। দুর্গত মানুষদের জন্য সাহায্য হিসেবে সরকারিভাবে ৩ কোটি ৫২ লাখ টাকা এবং ২০ হাজার ১৫০ মেট্রিক টন চাল সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ