• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৩:১৮ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

৬ জুন ২০২৪ দুপুর ১২:৫০:৩৫

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর স্পিস রাইটার এম নজরুল ইসলাম বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী আগামীকাল বিকেল ৪টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়া শেষে ৯ জুন দুপুরে দেশে ফিরবেন।’

এর আগে ৫ জুন বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে আলাপকালে তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা এ আমন্ত্রণ গ্রহণ করেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী ৮ জুন শনিবার মোদির শপথ নেওয়ার কথা রয়েছে।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৪টি আসনে জিতেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯


একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০:১৬


গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭



রোববার লক্ষ্মীপূজা
রোববার লক্ষ্মীপূজা
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৫