• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫০:১৯ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

মানবিক ও উন্নয়নমুখী দেশ গড়ে তুলতে চায় সরকার: ডা. জুবাইদা রহমান

২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:৪২

মানবিক ও উন্নয়নমুখী দেশ গড়ে তুলতে চায় সরকার: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান রোববার দুস্থ ও অসহায় রোগীদের চেক বিতরণ করেন। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার একটি মানবিক এবং উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান।

তিনি বলেন, তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ হবে মানবিক ও উন্নয়নমুখী।

২২ নভেম্বর রোববার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুবাইদা রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিপদে-আপদে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বিশিষ্ট এ চিকিৎসক বলেন, আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা সকলে মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।

আরও পড়ুন

থাইল্যান্ডে বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ প্রতিমন্ত্রীর

নিজেদের অঙ্গীকার তুলে ধরে তিনি আরও বলেন, মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।

অনুষ্ঠানে ঢাকা ১৭ আসনের অন্তর্গত চারটি থানা গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টের দুস্থ ১০৭ জন, মেধাবী শিক্ষার্থী ২ জন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য ৪০ জনসহ মোট ১৬৫ জনকে আর্থিক চেক প্রদান করা হয়।

আর্থিক চেক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা ১৭ নং সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন

টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে সেনাবাহিনী

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৭ শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি
৭ শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:২৩





আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১০