• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:৩৬:২৮ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

মঙ্গলবার থেকে কার্ড ছাড়াও কেনা যাবে টিসিবির পণ্য

১৩ নভেম্বর ২০২৩ দুপুর ১২:৫২:০৯

মঙ্গলবার থেকে কার্ড ছাড়াও কেনা যাবে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১৪ নভেম্বর মঙ্গলবার থেকে রাজধানীতে ফ্যামিলি কার্ডের বাইরে ২৫ থেকে ৩০টি ট্রাকের মাধ্যমে মশুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, মঙ্গলবার থেকে রাজধানীতে ২৫ থেকে ৩০টি ট্রাকে মশুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। একেকজন ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতিটি ট্রাক থেকে প্রতিনিদিন ৩০০ জনকে এসব পণ্য দেওয়া হবে। টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে এ পণ্য বিক্রি হবে। এর ফলে নতুন করে ৯ হাজার পরিবার এ সুবিধায় যুক্ত হবে।

১৩ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ে এসব কথা জানান সচিব।

সচিব জানান, ট্রাকে প্রতি কেজি মশুর ডাল ৬০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি আলু ৩০ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করা হবে। আপাতত চিনি দেওয়া হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু
গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু
২৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৯:৩৭










Follow Us