• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৫:১১ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

নিয়োগের নামে ভুয়া অনলাইন ফরম, বিমানের সতর্কবার্তা

৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:২১

নিয়োগের নামে ভুয়া অনলাইন ফরম, বিমানের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে ছড়িয়ে পড়া অননুমোদিত অনলাইন নিয়োগ ফরম সম্পর্কে চাকরিপ্রত্যাশীদের সতর্ক করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। সন্দেহজনক লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়া কিংবা আর্থিক লেনদেন না করার জন্যও তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

৩১ অক্টোবর শনিবার ঢাকায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, সংস্থাটির নামে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহে একটি অননুমোদিত গুগল ফরম ব্যবহারের বিষয়টি শনাক্ত হওয়ার পর এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিমান স্পষ্ট করেছে, প্রচারিত ওই গুগল ফরম কিংবা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে সংস্থাটির কোনো সংশ্লিষ্টতা নেই।

আরও পড়ুন

মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ ধরনের কোনো ফরম চালু করেনি বা অনুমোদন দেয়নি।’

প্রতারণামূলক নিয়োগ কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি চাকরির আবেদন জমা দেওয়ার আগে যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তির সত্যতা যাচাই করার জন্য সম্ভাব্য চাকরিপ্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিমান।

সংস্থাটি জানায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর জাতীয় দৈনিক পত্রিকায় তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চাকরির আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের জন্য নির্ধারিত টেলিটক অনলাইন নিয়োগ ব্যবস্থাও ব্যবহার করা হয়। এ ছাড়া বিমানের অনুমোদিত ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি বিশেষভাবে সতর্ক করে বলেছে, অপরিচিত লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়া কিংবা অননুমোদিত নিয়োগ বিজ্ঞাপনের প্রেক্ষিতে কোনো অর্থ পরিশোধ করা থেকে চাকরিপ্রার্থীদের বিরত থাকতে হবে।

নিয়োগসংক্রান্ত সব তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট এবং নির্ধারিত টেলিটক নিয়োগ পোর্টালের মাধ্যমে যাচাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। সম্ভাব্য চাকরিপ্রার্থীদের প্রতারণা, আর্থিক ক্ষতি এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার থেকে সুরক্ষিত রাখতে জনস্বার্থে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিমান পুনর্ব্যক্ত করেছে, অননুমোদিত গুগল ফরম বা অন্য কোনো অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংস্থাটির কোনো সম্পর্ক নেই। সূত্র: বাসস

আরও পড়ুন

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:৪৪



আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:২৩