• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৫৩:০৩ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:৫১

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ
বিশ্বদীপ দাশ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ডেস্ক রিপোর্ট: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বদীপ দাশ। ৪ অক্টোবর রোববার সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ জ্যেষ্ঠ সম্পাদককে নতুন দায়িত্ব দিয়েছে।

গত ২ অক্টোবর অনলাইন পোর্টালটির প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে লন্ডনের একটি হাসপাতালে মারা যান। অন্তর্বর্তী এ সময়ে বিশ্বদীপ দাশ ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে বার্তাকক্ষের কর্মকাণ্ড এগিয়ে নেবেন বলে জানিয়েছেন গণমাধ্যমটির একজন মুখপাত্র।

২০০৫ সালে যাত্রা শুরু করে ‘বিডিনিউজ’। পরবর্তী বছরের জুলাই মাস থেকে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে চলছিল গণমাধ্যমটি। তখন থেকে মৃত্যু পর্যন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তৌফিক ইমরোজ খালিদী।

সেই সময় থেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিশ্বদীপ দাশ। পরে তিনি জ্যেষ্ঠ সম্পাদক হন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বের সবচেয়ে নান্দনিক ৭ রেলস্টেশন
বিশ্বের সবচেয়ে নান্দনিক ৭ রেলস্টেশন
৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:০৮