• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৮:৩০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:২৪

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণের জন্য বরাদ্দ করা অর্থ ৬ কোটি টাকা থেকে ২৫ কোটি টাকায় বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, ট্রাস্টের মাধ্যমে সাংবাদিক ভাই-বোনদের কল্যাণের জন্য যে অর্থ বরাদ্দ রয়েছে, তা বর্তমানে ৬ কোটি টাকা। সেটি ২৫ কোটি টাকায় বৃদ্ধি করার জন্য ইতোমধ্যে প্রস্তাব করেছি।

আরও পড়ুন

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

তিনি বলেন, নীতিগতভাবে আমাদের মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি বলেছেন, যতটুকু সম্ভব আমরা এই অর্থবছরে দেব।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যদি এই অর্থবছরে পূর্ণ অর্থ দিতে না পারি, তাহলে আগামী অর্থবছরের মধ্যে ইনশাআল্লাহ সাংবাদিক ভাই-বোনদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০





ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩