• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৯:১৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল সম্পাদক অরুন

২৭ আগস্ট ২০২৪ বিকাল ০৩:৪৪:৪৩

চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল সম্পাদক অরুন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক (২০২৪-২৭) মেয়াদের ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২২ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় চিতলমারী প্রেস ক্লাব কার্যালয়ে এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

এতে দৈনিক আমার দেশের একরামুল হক মুন্সীকে সভাপতি ও দৈনিক আমার সংবাদের অরুন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটি সিনিয়র সহ-সভাপতি হিসাবে মো. ইসমাইল হোসেনকে (দৈনিক ভোরের পাতা) ও সহ-সভাপতি হিসাবে মো. আজাদ খাঁনকে ( দৈনিক মুক্ত খবর) রাখা হয়।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এছাড়া অন্য অন্য পদে রয়েছে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানজীর মুন্সী ( বাংলাদেশ সংবাদ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ (বিশেষ প্রতিনিধি চিতলমারীর অন্তরালে), তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাগর মন্ডল ( খুলনা টাইমস), ক্রীড়া সম্পাদক প্রিন্স হালদার ( দৈনিক চেতনায় বাংলাদেশ), সাহিত্য বিষয়ক সম্পাদক জুড়ান চন্দ্র মন্ডল ( চিতলমারীর অন্তরালে)।

নির্বাহী সদস্যরা হলেন, মো. জিসান মুন্সী, সদস্য মো. লায়েকুজ্জাান , মো. মিরাজুল ইসলাম, শেখ শাহজাহান ( শোভা), এস এম শহিদুল হক টিপু ও আনারুল ইসলাম ।

পরে চিতলমারী প্রেস ক্লাবের প্যাডে উক্ত ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির একটি তালিকা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরকৃত একটি কপি চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেনের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

এসময় চিতলমারী প্রেস ক্লাবের সদস্যসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১