• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:১৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কাশিয়ানীতে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:০৯:২০

কাশিয়ানীতে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাশিয়ানী (গোপালগঞ্জ ) প্রতিনিধি: ‘এগারো পেরিয়ে বারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগ অফিসে এশিয়ান টিভির ১২ বছরে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এশিয়ান টেলিভিশনের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি সাদেক আহমেদ, সঞ্চালনা করেন ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি শহিদুল আলম মুন্না।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রামদিয়া আওয়ামী লীগ অফিসে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন বক্তব্য দেন।  তিনি ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, এশিয়ান টিভি নিয়মিত দেখেন। বিশেষ করে, রাতে গানের অনুষ্ঠান নিয়মিত দেখেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান টিভির চেয়ারম্যানসহ সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এশিয়ান টিভির বারো বছর নয়, শত বছর পূর্তি জন্য আগাম শুভেচ্ছা জানাই।

বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, রামদিয়া তদন্ত কেন্দ্রের আইসি মো. আব্দুল্লা আল মামুন, কাশিয়ানী সাংবাদিক ঐক্যপরিষদ এর সভাপতি নিজামুল আলম মুরাদ ও সাধারন সম্পাদক মিল্টন খান বক্তব্য দেন।

অরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বিল্পব মোন্ডল, রিপোটার্স ফরমের সাধারন সম্পাদক ইবাদুল রানাসহ আওয়ামী লীগ নেতা কর্মী সাংবাদিকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭