• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৩৩:৩৭ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

রোজার ক্লান্তি দূর করবে তরমুজের শরবত

১০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৪৫

রোজার ক্লান্তি দূর করবে তরমুজের শরবত

লাইফস্টাইল ডেস্ক: ইফতারে পানিশূন্যতা দূর করতে এবং শরীরকে সতেজ রাখতে তরমুজের শরবত হতে পারে দারুণ একটি পানীয়। তরমুজে প্রায় ৯২ শতাংশ পানি থাকে, যা সারাদিন রোজা রাখার পর দ্রুত তৃষ্ণা মেটাতে সাহায্য করে।

গরমের দিনে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। এ সময় তরমুজের শরবত শরীরকে দ্রুত ঠান্ডা করে এবং ক্লান্তি দূর করতে সহায়তা করে। স্বাদে মিষ্টি, পানিতে ভরপুর তাজা তরমুজের জুস মুহূর্তেই এনে দেয় প্রশান্তি।

Ad
Ad

এ ছাড়া তরমুজে রয়েছে ভিটামিন ‘এ’ ও বিটা-ক্যারোটিন, যা চোখ ও শরীরের জন্য উপকারী। এটি হজমে সহায়তা করে, পেট ঠান্ডা রাখে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। তাই ইফতারের টেবিলে তরমুজের শরবত হতে পারে স্বাস্থ্যকর ও রিফ্রেশিং একটি পানীয়।

Ad

উপকরণ
তরমুজ কুঁচি – ২ কাপ
চিনি – ২ টেবিল চামচ
বিট লবণ – আধা চা চামচ
লেবুর রস – ২ চা চামচ
বরফ কুঁচি – পরিমাণমতো

প্রণালি
এই শরবত তৈরি করা খুবই সহজ। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিন। এরপর চাইলে ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করে বা বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৭:৫৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০১:৪৮




স্বর্ণের দামে আবারও পতন
স্বর্ণের দামে আবারও পতন
২৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৬:৩১




Follow Us