• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:২৯:০৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

আম খেলে কি সত্যিই ওজন বাড়ে?

৮ জুলাই ২০২৪ বিকাল ০৩:৪৬:৩৫

আম খেলে কি সত্যিই ওজন বাড়ে?

লাইফস্টাইল ডেস্ক: সুমিষ্ট স্বাদের আম খেতে পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। গ্রীষ্ম মৌসুমের জন্য সারা বছরের অপেক্ষা সার্থক মনে হয় বাজারে সুস্বাদু আর রসালো ফলগুলোর আগমনের পর।

স্বাদের পাশাপাশি বিভিন্ন পুষ্টিগুণেও ভরা থাকে আম। কিন্তু এরপর ও অনেকে আম খাওয়া এড়িয়ে চলেন। তারা মনে করেন প্রতিদিন আম খেলে ওজন বেড়ে যেতে পারে। এই ধারণাগুলো কি সঠিক?

আম কি ওজন বাড়ায়-

আরও পড়ুন

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও: ব্ল্যাকমেইল থেকে বাঁচবেন যেভাবে

পুষ্টিবিদদের মতে, প্রতি ১০০ গ্রাম আমে ৭৯ থেকে ৮২ গ্রাম ক্যালরি পাওয়া যায়। এছাড়া, একটি আমের ৭৫ থেকে ৮৫ শতাংশ পানি থাকে। তবে মজার বিষয় হলো, আমে কোনও 'কোলেস্টেরল' থাকে না। এমনকি এতে ক্ষতিকর লবণও নেই।

আর তাই পরিমিত পরিমাণে আম খেলে ওজন বাড়ে না। বরং আমে থাকা পলিফেনল নামক ফাইটোকেমিক্যাল শরীরে ফ্যাট জমার প্রবণতা কমাতে সাহায্য করে। পরিমিত আম খেলে ওজন না বাড়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে এতে থাকা খাদ্য আঁশ। এই খাদ্য আঁশের কারণে আম দ্রুত হজম ও শোষণও হয়ে যায়।

আম কখন ওজন বাড়ায়-

আরও পড়ুন

অতিরিক্ত কোন ভিটামিনে তৈরি হতে পারে কিডনিতে পাথর?

সাধারণত পরিমিত পরিমাণে আম খেলে সমস্যা না হলেও অতিরিক্ত আম খেলে ওজন বৃদ্ধির অনেক শঙ্কা থাকে।

পুষ্টিবিদরা বলছেন, আমে কোলেস্টেরল কম থাকলেও আমের ক্যালরি এবং শর্করা তুলনামূলক বেশি। তাই কেউ সারাদিনে চাহিদার বেশি আম খেলে শর্করা শরীরে গিয়ে ফ্যাট হিসেবে জমতে পারে। যার কারণে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।

আবার আমে যেহেতু ক্যালরি অনেক, তাই বেশি আম খেলে ওজন বেড়ে যাবে। সুতরাং যার ওজন বেশি, তার আরও কম আম খাওয়া উচিৎ।

আরও পড়ুন

মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়

যেভাবে খাবেন আম-

প্রতিদিন একজন সুস্থ মানুষ এমনিতেই দুটো আম খেতে পারবেন। তবে চাইলে আমাদের সাথে অনেক কিছু মিশিয়েও খাওয়া যায়।

সকালের নাস্তায় ওটসের সঙ্গে মিশিয়ে, জুস করে কিংবা শরীরচর্চা করার আগে-পরে আম খাওয়া যেতে পারে। কেউ ডায়েট করলে বা ক্যালরি মেপে খেলে দৈনিক খাদ্য তালিকা থেকে আমের ক্যালরি পরিমাণ খাবার বাদ দিলে ভালো করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬