জামালপুর প্রতিনিধি: জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পৃথক ছয়টি মামলায় ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৪ আগস্ট সোমবার দুপুরে ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম পৃথক মামলাগুলোর রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর সদর থানার একটি মামলায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছানোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্য একটি মামলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে সিরাজুলকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়।
বকশীগঞ্জের একটি অপহরণ মামলায় মোখলেছ ও মমিন মিয়াকে পৃথক দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই ঘটনায় নাবালক আসামি মিন্টু মিয়াকে দেওয়া হয়েছে ১০ বছরের আটকাদেশ।
এদিকে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় আজিজুর রহমানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষের তথ্যমতে, ছয়টি মামলায় মোট ছয়জন আসামি ছিলেন। তাদের মধ্যে দুইজন পলাতক রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available