• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:০৭:০৫ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

অবৈধ সম্পদ অর্জন: যুবলীগনেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬:২০

অবৈধ সম্পদ অর্জন: যুবলীগনেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগনেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

২৫ ফেব্রুয়ারি বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় দেন।

Ad
Ad

আদালতের বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানিয়ে বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলায় সম্রাটকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Ad

অপরদিকে মানিলন্ডারিংয়ের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। এছাড়া অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী আরও বলেন, সম্রাটের অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। সম্রাটকে দুই ধারায় সাজা দেওয়ার ফলে ২০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। কারণ তিনি একটি ধারায় ১০ বছর সাজা খাটার পরে আবার ১০ বছর খাটবেন।

নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

২০২০ সালের ২৬ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যু
ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যু
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০০:২৭

বিজয়-রাশমিকার গায়ে হলুদ আজ
বিজয়-রাশমিকার গায়ে হলুদ আজ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৭:৪২



দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি
দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৪৭


Follow Us