• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৩৯:০৭ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে

২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৭:৫৫

শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে

অনলাইন ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ মোট ৭ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের শুনানির আদেশ পিছিয়ে আগামী ১১ মে নির্ধারণ করেছেন হাইকোর্ট।

২৮ এপ্রিল মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ৭ মামলায় মোট ১৩টি আবেদনের আদেশ দেওয়ার কথা ছিল। তবে শুরুতেই রাষ্ট্রপক্ষ তদন্ত শেষ করতে আরও এক মাস সময় চেয়ে আবেদন করলে শুনানি স্থগিত হয়ে যায়।

Ad
Ad

শুনানিকালে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, এভাবে আর কতদিন সময় নেবেন আপনারা? পরে অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে পরামর্শের পর রাষ্ট্রপক্ষ জানায়, তদন্ত কর্মকর্তারা কাজ করছেন এবং তদন্ত শেষ করতে সময় প্রয়োজন। এরপর আদালত পরবর্তী আদেশের জন্য ১১ মে দিন ধার্য করেন।

Ad

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ আগস্ট বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরবর্তীতে একে একে ৭টি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৮:৪৭







শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৭:৫৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০১:৪৮



Follow Us