• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫৬:৩১ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট

৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৫২

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র চেয়ে করা রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ৯ সেপ্টেম্বর বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মণ্ডল আর নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

আজকের এই রায়ের ফলে কেউ ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করতে পারবে না বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী।

আরও পড়ুন

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করতে চেয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি রিট করেন রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা। পরবর্তীতে সে রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

আজ রিটটি খারিজ করেছেন হাইকোর্ট।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?
আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪০:২৭