• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:৪৯:৫৮ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

হামের টিকা নিয়ে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

৮ জুন ২০২৬ দুপুর ০১:২৬:০১

হামের টিকা নিয়ে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

অনলাইন ডেস্ক: হামের টিকা নিয়ে অসংগতি ও অব্যবস্থাপনার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদনটি খারিজ হয়ে গেছে।

কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করেন। মামলা বিষয়ে শুনানি শেষে দুপুরে আবেদন খারিজ করেন আদালত।

ড. ইউনূস ছাড়া যাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে তারা হলেন– ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম,স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ইউনিসেফের মাধ্যমে হাম ও রুবেলার টিকা আমদানির প্রচলিত প্রক্রিয়া বন্ধ করে দীর্ঘ সময় বিলম্বে বিকল্প ব্যবস্থা গ্রহণের কারণে দেশে টিকার সংকট সৃষ্টি হয়। এতে হামের প্রাদুর্ভাব বেড়ে মহামারি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং হাজারও শিশু আক্রান্ত হয়েছে।

বাদীপক্ষের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ে এবং বহু শিশুর মৃত্যু ঘটে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us