• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:১৫:৫২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

৪ জুন ২০২৬ সকাল ০৯:৪৭:৫৪

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার যুক্তিতর্ক শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত যে কোনো দিন রায়ের তারিখ ঘোষণা করতে পারেন।

৩ জুন বুধবার মামলার আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

আদালত সূত্রে যুগান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, শুনানিকালে বিচারক মামলার সাক্ষ্য-প্রমাণ, ভিডিও ফুটেজ এবং বিভিন্ন আলামতের বিষয়ে দুই আসামিকে অবহিত করেন। এতে ভিকটিমকে খোঁজার ঘটনা, সংশ্লিষ্ট ফ্ল্যাট শনাক্তকরণ, আলামত উদ্ধার এবং মরদেহ উদ্ধারের বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি অভিযোগ অনুযায়ী প্রধান আসামিকে পালাতে সহায়তার বিষয়ে অপর আসামির বিরুদ্ধে আনা অভিযোগও উল্লেখ করা হয়।

এ সময় প্রধান আসামি সোহেল রানা আদালতের কাছে নিজের সন্তানের কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করেন এবং তার স্ত্রী নির্দোষ বলে দাবি করেন। অন্যদিকে সহ-আসামি স্বপ্না আক্তারও নিজেকে নির্দোষ দাবি করেন।

দুই আসামির বক্তব্য রেকর্ড করার পর আদালত যুক্তিতর্ক শুনানির তারিখ নির্ধারণ করেন।

এর আগে মঙ্গলবার মামলার চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লার সাক্ষ্যের মাধ্যমে বিচার কার্যক্রমের সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়।

পর্যায়ক্রমে ভিকটিমের পরিবারের সদস্য, প্রতিবেশী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ময়নাতদন্তকারী চিকিৎসক, স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকারী বিচারিক কর্মকর্তা এবং তদন্ত কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্য শেষে মামলাটি এখন যুক্তিতর্ক পর্যায়ে পৌঁছেছে। এ শুনানি শেষে আদালত রায়ের জন্য দিন নির্ধারণ করতে পারেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us