• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০৪:৩৫ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:৪০

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

১ নভেম্বর রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

হাইকোর্টে জামিন পেলেন সাবেক এমপি আখতারুজ্জামান

গত ২০ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২১ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন। বর্তমানে গাজী নজরুল ইসলাম কারাগারে আটক রয়েছেন।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

এ ঘটনায় ২১ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম ও নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জরিমানার কবলে শ্রীলংকা
জরিমানার কবলে শ্রীলংকা
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:৫৭


হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:১৬


এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:৪০




দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি
দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৫:৪৮