• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:৪৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

আদালত অবমাননার মামলায় ডিসি-এডিসিসহ ৪ কর্মকর্তার ১ মাসের জেল

২৮ জুলাই ২০২৫ দুপুর ১২:২৭:৪৭

আদালত অবমাননার মামলায় ডিসি-এডিসিসহ ৪ কর্মকর্তার ১ মাসের জেল

হবিগঞ্জ প্রতিনিধি: আদালত অবমাননার একটি মামলায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারি কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীকে এক মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

২৭ জুলাই রোববার দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. তারেক আজিজ এ রায় দেন।

আদালতের পেশকার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৮ সালে একটি জমি আদালতের রায়ের পরও বাদীকে বুঝিয়ে না দেয়ায় আব্দুল হামিদ নামে এক ব্যক্তি উল্লেখিতদের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা করেন। উক্ত মামলায় রোববার আদালত আসামিদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

মামলা সূত্রে জানা যায়, জেলা শহরের খোয়াইমুখ এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদ ১৯৯৫ সালে একটি স্বঃত্ত্ব মামলা দায়ের করেন। উক্ত মামলায় ২০০৭ সালের শেষের দিকে আদালত তার পক্ষে ডিক্রি (রায় দেন) জারি করেন।

আদালত উক্ত সম্পত্তি বাদীকে বুঝিয়ে দিতে তৎকালীন জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীকে নির্দেশ দেন। কিন্তু আদালতের রায় উপেক্ষা করে তার উক্ত জমি ওই কর্মকর্তারা বুঝিয়ে দেননি। পরবর্তীতে ২০০৮ সালের ১১ আগস্ট আব্দুল হামিদ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালত রোববার কারাদণ্ডের আদেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০