• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৪২:২৮ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

৩১ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৩৫:২০

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

রংপুর ব্যুরো: সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৩১ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দেবী রানী রায় এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Ad
Ad

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুরে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এজাহারনামীয় আসামি নুরুজ্জামান আহমেদ। এছাড়া তার বিরুদ্ধে লালমনিরহাটে একাধিক মামলা রয়েছে।

Ad

এর আগে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিস সংলগ্ন গলিতে এক আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আরপিএমপি মহানগর মো. মজিদ আলী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
৪ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৮:৪১



Follow Us