• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ রাত ১০:২০:২৪ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

আসছে দৈনিক এশিয়া পোস্ট, ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

৪ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৬:১৫

আসছে দৈনিক এশিয়া পোস্ট, ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি। ছাপা সংস্করণের জন্য ছয় বিভাগে ৬২ জন জনবল নিয়োগ দেবে গণমাধ্যমটি।

আজ বুধবার এশিয়া পোস্টের অনলাইনে (www.asia-post.com) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রিপোর্টিং বিভাগ
রিপোর্টিং বিভাগে সবচেয়ে বেশি জনবল নিয়োগ দেবে গণমাধ্যমটি। ২০ জন জনবলের বিজ্ঞপ্তিতে রয়েছে-সিনিয়র রিপোর্টার ৫ জন (রাজনীতি, বাণিজ্য, অপরাধ, দুদক, এনবিআর ও সচিবালয়সহ বিভিন্ন বিটে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা), স্টাফ রিপোর্টার ১৫ জন (অভিজ্ঞতা ৫ থেকে ৭ বছর) এবং জুনিয়র রিপোর্টার ৫ জন (অভিজ্ঞতা ১ থেকে ২ বছর)।

আরও পড়ুন

নেই বয়সসীমা, অফিসার পদে জনবল নেবে আড়ং

সম্পাদনা বিভাগ
সম্পাদনা বিভাগে চার ক্যাটাগরিতে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে-কপি এডিটর ২ জন (অভিজ্ঞতা ৭ থেকে ১০ বছর), সিনিয়র সাব-এডিটর ৪ জন (অভিজ্ঞতা ৫ বছর), সাব-এডিটর ৭ জন (অভিজ্ঞতা ৩ বছর) এবং সম্পাদনা সহকারী ৫ জন (অভিজ্ঞতা ৫ থেকে ৭ বছর)।

গ্রাফিক্স বিভাগ
দুই ক্যাটাগরিতে গ্রাফিক্স বিভাগে ছয়জনকে নিয়োগ দেবে এশিয়া পোস্ট। এর মধ্যে রয়েছে-হেড অব গ্রাফিক্স ১ জন (প্রিন্ট পত্রিকার গ্রাফিক্স বিভাগে ৫ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা) এবং সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার ৫ জন (প্রিন্ট পত্রিকার গ্রাফিক্স বিভাগে ৩ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা)।

মার্কেটিং বিভাগ
মার্কেটিং বা সেলস বিভাগে দুই ক্যাটাগরিতে ছয়জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে-জেনারেল ম্যানেজার, মার্কেটিং (অভিজ্ঞতা কমপক্ষে ৭ থেকে ১০ বছর) এবং মার্কেটিং এক্সিকিউটিভ ৫ জন (অভিজ্ঞতা কমপক্ষে ৩ বছর)। এ ছাড়া সার্কুলেশন ম্যানেজার ১ জন (অভিজ্ঞতা কমপক্ষে ৫ থেকে ৭ বছর)।

আরও পড়ুন

পুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ২ হাজার

সার্কুলেশন বিভাগ
পত্রিকাটির সার্কুলেশন বিভাগের জন্য ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন সার্কুলেশন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে।

গবেষণা বিভাগ
গবেষণা বিভাগে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ১ জন হেড অব রিসার্চ ও ২ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন ৫ জন রিসার্চ এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস চাওয়া হয়েছে। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা যোগ্যতা সাপেক্ষে (ওয়েজ বোর্ড প্রযোজ্য) বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, দ্রুত আবেদন করুন

আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে এশিয়া পোস্টের ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের লিংক: https://www.asia-post.com/job-application

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৮:৩০