• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:০৩:২৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

আবেদন শুরু আগামীকাল

দুই পদে ৫৩৮ জনবল নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর

১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৪:৩৯

দুই পদে ৫৩৮ জনবল নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট: নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটিতে দুই পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায়। আগামী ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এক নজরে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিড গ্রহণযোগ্য হবে না।

অনলাইনে আবেদনের নিয়ম: আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮






পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:২৯

চা শ্রমিকদের জীবন আটকে আছে দৈনিক ১৮৭ টাকায়
চা শ্রমিকদের জীবন আটকে আছে দৈনিক ১৮৭ টাকায়
১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৬:২৫