• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৫৬:৩৮ (09-Oct-2026)
  • - ৩৩° সে:

ফার্স্ট অফিসার পদে নিয়োগ দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স, আবেদন ই-মেইলে

৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৯:১৪

ফার্স্ট অফিসার পদে নিয়োগ দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স, আবেদন ই-মেইলে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি এয়ারলাইন্স সংস্থাটির ফ্লাইট অপারেশনস বিভাগ ফার্স্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

এক নজরে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং)

বিভাগ: ফ্লাইট অপারেশনস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। জিসিই ও লেভেল এবং এ লেভেল অথবা আইবি এমওয়াইপি ও ডিপি-তে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীর কোনো স্বীকৃত ফ্লাইট স্কুল থেকে সিপিএল (এ) লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং (আইআর) থাকতে হবে। ক্যাব লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াধীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে।

ক্যাব অনুমোদিত মেডিকেল অ্যাসেসরের ইস্যু করা বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট ও ন্যূনতম ইএলপি লেভেল-৪ থাকতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ বা সংশোধিত হতে হবে।

প্রার্থীর কোনো ফৌজদারি রেকর্ড থাকা যাবে না এবং তাকে অধুমপায়ী হতে হবে। গত দুই বছরে গুরুতর কোনো ঘটনা ও গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনা থাকা যাবে না। সাঁতার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

শর্ত: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে pilotjobs@usbair.com ঠিকানায় ই-মেইল করতে হবে। শুধু বাছাই করা প্রার্থীদের উত্তরা কার্যালয়ে স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে।

আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ বিশ্ব ডাক দিবস
আজ বিশ্ব ডাক দিবস
৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:০০






মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
৯ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৩:২৫