• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ সকাল ১১:৩০:৫৮ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলের ১১ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত: ব্যাপক ক্ষয়ক্ষতি

২৮ মার্চ ২০২৬ সকাল ০৮:৪২:৪৩

ইসরায়েলের ১১ স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত: ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব ও এর আশপাশের অন্তত ১১টি স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এসব স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও সরাসরি আঘাতে বসতবাড়ি, গুরুত্বপূর্ণ সড়ক এবং ব্যক্তিগত যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে।

২৮ মার্চ শনিবার সকালে প্রকাশিত এক লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, তেল আবিবের জনবহুল এলাকাগুলোতে ধ্বংসাবশেষ আছড়ে পড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Ad
Ad

ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ (এমডিএ) নিশ্চিত করেছে যে, এই হামলায় তেল আবিবে অন্তত একজন প্রাণ হারিয়েছেন। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ছাড়া ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্য একটি স্থানে আরও দুজন সামান্য আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

Ad

এদিকে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি অভিযোগ করেন, ইসরায়েল এই হামলা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেছে বলে দাবি করছে, যা বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত বিপজ্জনক।

এক্সে দেওয়া এক বার্তায় আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হেনে ইসরায়েল যে অপরাধ করেছে, তার জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।’

উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী ইরানের ইসফাহানে অবস্থিত একটি ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র, ভারী পানির চুল্লি এবং দুটি ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্ববাজারে তেলের দাম ও আঞ্চলিক নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us