• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৫১:২২ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে

২০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০৫

যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তানের যুদ্ধের পর এ প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। সাংহাই সহযোগিতা সংস্থার তিন দিনব্যাপী সভায় যোগ দিতে তার এই সফর। তবে দুই দেশের মধ্যে আলাদা কোনো বৈঠকের ঘোষণা আসেনি।

২০ নভেম্বর শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে মুসাদিক মালিকের। ভারত ও পাকিস্তান উভয় দেশই সফরটিকে বহুপক্ষীয় আয়োজনের অংশ হিসেবে দেখছে। তবে দীর্ঘদিনের উত্তেজনার পর এই সফর দুই দেশের মধ্যে যোগাযোগের নতুন সুযোগ তৈরি করতে পারে বলে আশা করছেন কেউ কেউ।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জয়সওয়াল

২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়ায়। ওই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে ভারত, তবে তা অস্বীকার করে ইসলামাবাদ। এর পরের মাসেই দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধ হয়।

এদিকে ২০২৭ সালের আগস্টে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজন করবে পাকিস্তান। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিতে ইসলামাবাদে যাবেন কি না, তা নিয়েও আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, এবারের সফর দুই দেশের মধ্যে সীমিত যোগাযোগের সুযোগ তৈরি করলেও সম্পর্ক স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা নেই।
 

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ