• ঢাকা
  • |
  • সোমবার ২রা ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৩৮:৫০ (17-Aug-2026)
  • - ৩৩° সে:

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

১৭ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৪:১৭

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারভিত্তিক একটি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজানের চাঁদ দেখার জন্য ২৯ শাবান শনিবার সন্ধ্যায় চাঁদ পর্যবেক্ষণ করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি রোববার শাবান মাস শেষ হয়ে পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।

এদিকে, রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ৮ মার্চ সোমবার হতে পারে রমজানের শেষ দিন। পরদিন ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ও ঈদের তারিখ চূড়ান্ত হবে। তাই জ্যোতির্বিজ্ঞানের হিসাবের সঙ্গে বাস্তবে তারিখে কিছুটা পার্থক্য হতে পারে।

উল্লেখ্য, ১৪৪৮ হিজরি সনের প্রথম দিন নির্ধারণ নিয়েও মুসলিম দেশগুলোর মধ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। কোনো কোনো দেশে ১৬ জুন মঙ্গলবার থেকে নতুন হিজরি বছর শুরু হলেও অন্য কয়েকটি দেশে ১৭ জুন বুধবার থেকে হিজরি সন গণনা করা হয়।

সূত্র: জর্ডান নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬
পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬
১৭ আগস্ট ২০২৬ সকাল ০৯:৪৪:২১