• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৮:৪৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির সঙ্গে জেলেনস্কির ফোনালাপ

১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:২১

ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির সঙ্গে জেলেনস্কির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

৯ নভেম্বর সোমবারের এই ফোনালাপে যুদ্ধ বন্ধের উদ্যোগ এবং ইউক্রেনের শস্য রপ্তানির নিরাপদ পথ চালুর বিষয়ে আলোচনা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে মঙ্গলবার ও বুধবার কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। শীত মৌসুম সামনে রেখে ইউক্রেনের জ্বালানি ও রসদ সরবরাহ ব্যবস্থায় রাশিয়ার হামলা বাড়ায় এমন পরিস্থিতিতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গেও পৃথক আলোচনা করবে কিয়েভ।

আরও পড়ুন

পরকীয়া: এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান

মোদির সঙ্গে আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি জানান, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও আলোচনায় প্রধানমন্ত্রী মোদি একাধিকবার যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার কথা বলেছেন। পাশাপাশি রুশ হামলায় ব্যাহত কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির নিরাপদ পথ চালু করতে মধ্যস্থতায় ভারতের প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সব ধরনের প্রচেষ্টায় অবদান রাখতে ভারতের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন মোদি। বিশ্লেষকদের মতে, আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকের আগে ভারতের সঙ্গে ইউক্রেনের এই যোগাযোগ যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার গুরুত্ব তুলে ধরছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৯:৩৩







রাজধানীর ২ থানার ওসিকে বদলি
রাজধানীর ২ থানার ওসিকে বদলি
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৬:০৮