• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০১:৩২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

স্ত্রী-দুই মেয়েকে হত্যার পর যুবকের আত্মহত্যা

২২ জুলাই ২০২৬ সকাল ১০:২৫:২৫

স্ত্রী-দুই মেয়েকে হত্যার পর যুবকের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের মাইসুরু জেলার হুনসুর শহরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে হুনসুরের নিউ মারুতি লেআউট এলাকায়।

নিহতরা হলেন হরিশ (৪৯), তার স্ত্রী নিশ্চিতা (৩৬) এবং দুই মেয়ে নেক্সা (১৩) ও রক্ষা (৬)।

আরও পড়ুন

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

পুলিশ জানায়, হরিশ প্রথমে স্ত্রীর ও দুই মেয়ের মুখ আঠালো টেপ দিয়ে বন্ধ করে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি বাড়ির প্রথম তলার একটি কক্ষে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। নোটের শুরুতে লেখা ছিল, ‘আমি ওপরতলার কক্ষে গলায় ফাঁস দিচ্ছি।’ এর নিচে ‘আমার শেষ ইচ্ছা’ শিরোনামে তিনি কয়েকটি অনুরোধ লিখে গেছেন।

তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত

হুনসুর টাউন থানার পুলিশ এ ঘটনায় মামলা করে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০