আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ খবর দিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি, যা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে যুক্ত সংবাদ সংস্থা জানায়, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় সুলতান আমির ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।


নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে। এর মধ্যে কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। কুয়েতের পোর্ট শুয়াইবা, আলি আল সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়েছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। তাদের দাবি, এই অঞ্চলে বহু মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানের দাবিকে ভিত্তিহীন বলেছে।
রিপোর্টে বলা হয়, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাডার ব্যবস্থা ইরান ধ্বংস করেছে। এই ঘাঁটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর। এছাড়া বাহরাইনে মার্কিন সেনাবাহিনীর ফিফ্থ ফ্লিটের সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, তাসনিম নিউজ এজেন্সি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available