• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:২৭:১২ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

খামেনির জানাজায় অংশ নিতে পারে ২ কোটি মানুষ

২৮ জুন ২০২৬ রাত ০৯:২৭:৫৯

খামেনির জানাজায় অংশ নিতে পারে ২ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে দেশ-বিদেশ থেকে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা। তার জানাজা ও দাফনকে কেন্দ্র করে বিস্তৃত নিরাপত্তা এবং লজিস্টিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর এবং খামেনির জন্মস্থান মাশহাদে তার দাফন সম্পন্ন হবে। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেহেরের তথ্যমতে, এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ পুলিশ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে কাজ করছে।

ইরাকের কারবালার একটি শিয়া মাজারেও একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন হামলার প্রথম দফায় তেহরানে নিজ সরকারি বাসভবনে নিহত হওয়ার সময় খামেনির বয়স ছিল ৮৬ বছর। তার জানাজা ও দাফন মূলত আরও অনেক আগেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা বারবার স্থগিত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯