• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৪২:২৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান দ্রুত প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

২০ জুন ২০২৬ সকাল ১১:২৩:২১

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান দ্রুত প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন— জাতিসংঘে এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের এক ব্রিফিংয়ে অংশ নিয়ে এ মন্তব্য করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

২০ জুন শনিবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই নিশ্চিত করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে দীর্ঘদিন আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত গুরুতর চাপ সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে বাংলাদেশের অঙ্গীকার দৃঢ়। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যাতে মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে কূটনৈতিক উদ্যোগ ও বৈশ্বিক সম্পৃক্ততা আরও জোরদার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯