• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৯:২৪ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

আফগানিস্তানে শরণার্থী বহনকারী ট্রাক উল্টে নিহত ২২

৩১ মে ২০২৬ সকাল ০৯:২৪:৪৮

আফগানিস্তানে শরণার্থী বহনকারী ট্রাক উল্টে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লঘমান প্রদেশে পাকিস্তান থেকে ফেরা শরণার্থীদের বহনকারী একটি ট্রাক উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।

৩০ মে শনিবার কাবুলগামী ট্রাকটি লঘমানের কারঘাই জেলার সুরখাকান এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় পুলিশ জানায়, পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশকে রাজধানী কাবুলের সঙ্গে সংযুক্তকারী মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে উল্টে যায়।

প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১০ শিশু ও পাঁচজন নারী রয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে চালকের অসাবধানতাকে দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সড়ক অবকাঠামোর দুর্বলতা, বেপরোয়া যানচালনা এবং অতিরিক্ত যাত্রী বহনের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

সূত্র: রয়টার্স।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৪









ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮

Follow Us