• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৫২:০২ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

নাগরিকদের সোনা কেনা কমানোর আহ্বান জানালেন মোদি

১১ মে ২০২৬ সকাল ১১:২৩:০৪

নাগরিকদের সোনা কেনা কমানোর আহ্বান জানালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি জ্বালানি ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। বৈশ্বিক জ্বালানি বাজারে দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ আহ্বান এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বার্তাসংস্থা আনাদোলু এবং ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মোদি নাগরিকদের জ্বালানি সাশ্রয়ে ঘরে বসে কাজ (ওয়ার্ক ফ্রম হোম), অনলাইন মিটিং এবং ভিডিও কনফারেন্সের অভ্যাস আরও বেশি গ্রহণের পরামর্শ দিয়েছেন।

তার মতে, এসব পদ্ধতি জ্বালানির ব্যবহার কমাতে সহায়ক হতে পারে এবং জাতীয় অর্থনীতিতে চাপ কমাবে।

মোদি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে জ্বালানি আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে, যা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।

এছাড়া তিনি বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে সোনা কেনার মতো অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানান। তার মতে, অপ্রয়োজনীয় খরচ কমালে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, ভোজ্যতেল ব্যবহারে সংযম এবং কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক চাষাবাদের দিকে এগোনো উচিত। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি মাটির স্বাস্থ্যও রক্ষা পাবে।

মোদি প্রশাসনের এই আহ্বান এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৪:১১



ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৭:৫৩



Follow Us