• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫১:৫৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮

৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২৫:২৯

চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলে ছোট একটি জৈবপ্রযুক্তি কোম্পানির কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্থানীয় সময় শনিবার সকালের দিকে শানসি প্রদেশের শোইয়াং শহরে একটি পাহাড়ে অবস্থিত জিয়াপেং বায়োটেকনোলজি কোম্পানিতে এ বিস্ফোরণ হয়।

কোম্পানিটির আইনি প্রতিনিধিত্বকারীকে আটক করা হয়েছে, শোইয়াং শহর কর্তৃপক্ষ দুর্ঘটনা তদন্তে একটি দলও গঠন করেছে, রোববার সিনহুয়ার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

আরও পড়ুন

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

দুর্ঘটনাস্থল থেকে গাঢ় হলুদ ধোঁয়া বের হতে দেখা গেছে, সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্ফোরণের কারণ জানা যায়নি।

২০১৫ সালে প্রতিষ্ঠিত জিয়াপেং বায়োটেকনোলজি পশুখাদ্য, কয়লাজাতীয় পণ্য ও নির্মাণ উপকরণ নিয়ে গবেষণা করে বলে তাদের নিবন্ধন সংক্রান্ত নথিতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন

ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত

কোম্পানিটির কোনো ওয়েবসাইট নেই; রয়টার্স তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগও করতে পারেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬