• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২৬:০০ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

বিবিসির বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মানহানির মামলা ট্রাম্পের

১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৪৪:৫৩

বিবিসির বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মানহানির মামলা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) বিরুদ্ধে বিশাল অঙ্কের মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারির তার দেওয়া ভাষণের একটি সম্পাদিত অংশ ‘প্যানোরামা’ নামক প্রামাণ্যচিত্রে ব্যবহার করার অভিযোগে তিনি এই আইনি পদক্ষেপ নিলেন।

১৬ ডিসেম্বর মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফ্লোরিডায় দায়ের করা আদালতের নথি অনুযায়ী, সম্প্রচার মাধ্যমটির বিরুদ্ধে মানহানি ও বাণিজ্য আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন ট্রাম্প। তিনি এই দুটি অভিযোগের প্রতিটির জন্য ৫ বিলিয়ন ডলার করে মোট ১০ বিলিয়ন ডলারের (প্রায় এক হাজার কোটি ডলার) ক্ষতিপূরণ দাবি করেছেন।

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তন: বিশ্বের প্রথম দেশ হিসেবে সহায়তা পাচ্ছে নেপাল

ট্রাম্পের আইনি দলের অভিযোগ, বিবিসি ইচ্ছাকৃত ‘বিদ্বেষপূর্ণভাবে ও প্রতারণামূলকভাবে’ তার বক্তব্য সম্পাদনা করে তাকে হেয় করেছে। গত মাসে ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি ২০২৪ সালে মার্কিন নির্বাচনের আগে যুক্তরাজ্যে প্রচারিত এই প্রামাণ্যচিত্রের জন্য বিবিসির বিরুদ্ধে মামলা করবেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি মনে করি আমাকে এটা করতেই হবে। তারা প্রতারণা করেছে। তারা আমার মুখ থেকে বের হওয়া কথাগুলো বদলে দিয়েছে।’

২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে দাঙ্গার আগে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, ‘আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমরা আমাদের সাহসী সিনেটর, কংগ্রেস সদস্য ও মহিলাদের উৎসাহিত করব।’

আরও পড়ুন

আজ ২৪ অক্টোবর: ৮১ বছর পেরিয়ে ৮২তম বছরে জাতিসংঘ

এই বক্তব্যের প্রায় ৫০ মিনিট পরে তিনি বলেন, ‘আমরা লড়াই করি। আমরা নরকীয় লড়াই করি।’

প্যানোরামা অনুষ্ঠানে দেখানো ক্লিপটিতে দুটি অংশ এক করে দেখানো হয়, যেখানে তিনি বলছেন–আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমি তোমাদের ‍সঙ্গে থাকব। আমরা লড়াই করি। আমরা নরকীয় লড়াই করি।

বিবিসিতে এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যেখানে মনে হয় তিনি সরাসরি সহিংসতা উসকে দিচ্ছেন।

আরও পড়ুন

নাগরিকদের ৭২ ঘণ্টার জন্য খাবার-পানি মজুতের পরামর্শ যুক্তরাজ্যের

যদিও বিবিসি নভেম্বর মাসে এই ভুল সম্পাদনার জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল। তবে তারা কোনো ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি।

মামলা দায়েরের বিষয়ে বিবিসি এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৬:২১


ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২১:৩৩

দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৬:৩৩

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯